রক্ত দিন, জীবন বাঁচান — আবাবিল ইসলামি যুব সংঘ এর মানবতার আহ্বান
আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে, কিন্তু সমাজের এক প্রান্তে এখনো হাজারো মানুষ প্রতিদিন সংগ্রাম করছে—অভাব, অসুস্থতা, আর অবহেলায়। এমন বাস্তবতায় নীরব থাকা মানে দায়িত্ব থেকে পলায়ন। এই ভাবনা থেকেই আমরা, “আবাবিল ইসলামি যুব সংঘ” , হাতে নিয়েছি এক দৃঢ় অঙ্গীকার—মানবতার কল্যাণে কাজ করা, তরুণদের সমাজ পরিবর্তনের শক্তিতে পরিণত করা, এবং যেকোনো বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী । আমরা বিশ্বাস করি, মানব সেবাই প্রকৃত ইবাদত। তাই সমাজের দরিদ্র, বেকার ও অসহায় মানুষদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। আবাবিল ইসলামি যুব সংঘ এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী হতে পারে একজন মূমুর্য রোগীর জীবন বাঁচানোর শ্রেষ্ঠ ইবাদত রক্তের অভাবে প্রতিদিন বহু জীবন হারিয়ে যায়—যা আমাদের সমাজের এক গভীর মানবিক সংকট। “আবাবিল ইসলামি যুব সংঘ” সেই বাস্তবতাকে বদলাতে এগিয়ে এসেছে। আমাদের এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী শুধু একটি ইভেন্ট নয়, এটি এক মানবিক বিপ্লবের সূচনা । আমরা চাই, প্রতিটি রক্তদান যেন সরাসরি পৌঁছে যায় এমন মানুষের কাছে, যাদের জী...