পোস্টগুলি

রক্ত দিন, জীবন বাঁচান — আবাবিল ইসলামি যুব সংঘ এর মানবতার আহ্বান

ছবি
আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে, কিন্তু সমাজের এক প্রান্তে এখনো হাজারো মানুষ প্রতিদিন সংগ্রাম করছে—অভাব, অসুস্থতা, আর অবহেলায়। এমন বাস্তবতায় নীরব থাকা মানে দায়িত্ব থেকে পলায়ন। এই ভাবনা থেকেই আমরা, “আবাবিল ইসলামি যুব সংঘ” , হাতে নিয়েছি এক দৃঢ় অঙ্গীকার—মানবতার কল্যাণে কাজ করা, তরুণদের সমাজ পরিবর্তনের শক্তিতে পরিণত করা, এবং যেকোনো বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী । আমরা বিশ্বাস করি, মানব সেবাই প্রকৃত ইবাদত। তাই সমাজের দরিদ্র, বেকার ও অসহায় মানুষদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। আবাবিল ইসলামি যুব সংঘ এর  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী হতে পারে একজন মূমুর্য  রোগীর জীবন বাঁচানোর শ্রেষ্ঠ ইবাদত রক্তের অভাবে প্রতিদিন বহু জীবন হারিয়ে যায়—যা আমাদের সমাজের এক গভীর মানবিক সংকট। “আবাবিল ইসলামি যুব সংঘ” সেই বাস্তবতাকে বদলাতে এগিয়ে এসেছে। আমাদের এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী শুধু একটি ইভেন্ট নয়, এটি এক মানবিক বিপ্লবের সূচনা । আমরা চাই, প্রতিটি রক্তদান যেন সরাসরি পৌঁছে যায় এমন মানুষের কাছে, যাদের জী...

মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন আবাবিল ইসলামি যুব সংঘ

ছবি
  ইসলামী বিশ্বাস অনুযায়ী, সূরা ফিল -এ বর্ণিত আবাবিল ছিল একদল অলৌকিক পাখি, যারা আল্লাহর নির্দেশে কাবা শরীফকে ধ্বংস করতে আসা আব্রাহার হস্তিবাহিনীকে আক্রমণ করেছিল। এই ছোট পাখিই ছিল নিপীড়িত মক্কাবাসীর মুক্তির দূত। তেমনি, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে আলো ছড়াচ্ছে সামাজিক সংগঠন আবাবিল ইসলামি যুব সংঘ (Ababil Islami Jubo Songho) । একঝাঁক তরুণের হাতে পরিচালিত এই সংগঠনটির মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের নজর কেড়েছে । মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর ইউনিয়নে আবাবিল ইসলামি যুব সংঘ কর্তৃক আয়োজিত বৃহৎ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে (বিনামূল্যে চিকিৎসা সেবা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ । সেখানেই তিনি এই ঐতিহাসিক উপমা টেনে সংগঠনের লক্ষ্য ও আদর্শের ভূয়সী প্রশংসা করেন। ইউএনও অরুপ রতন সিংহের দৃষ্টিতে আবাবিল ইসলামি যুব সংঘ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, "কোরআন শরীফে সূরা ফিলে বর্ণিত আবাবিল ছিল আল্লাহর এক অলৌকিক কাজ। সেই ছোট পাখিই ছিল নিপীড়িত মক্কাবাসীর মুক্তির ...