কারা রক্ত দিতে পারবেন, আর কারা পারবেননা? জেনে নিন আবাবিল ইসলামি যুব সংঘের পক্ষ থেকে
জীবন বাঁচান স্বেচ্ছায়
নিরাপদ রক্তদানের পূর্বশর্ত ও নিয়মাবলী
আসসালামু আলাইকুম।
আবাবিল ইসলামি যুব সংঘ বিশ্বাস করে, মানবতার সেবায় রক্তদান হলো শ্রেষ্ঠ উপহার—কারণ, রক্তের কোনো বিকল্প নেই। একজন সুস্থ মানুষ রক্তদানের মাধ্যমে চারটি জীবন বাঁচাতে পারে। আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচীর অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, রক্ত দেওয়ার আগ্রহ থাকা সত্ত্বেও অনেকেই সঠিক নিয়ম না জানার কারণে দ্বিধায় ভোগেন।
আপনাদের এই মহৎ উদ্যোগকে সফল করতে, ডাক্তার হাসান মাহমুদ ভাইয়ের সংগৃহীত তথ্য এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে আমরা নিরাপদ রক্তদানের জন্য একটি বিস্তারিত নির্দেশিকা তুলে ধরছি।
গুরুত্বপূর্ণ নির্দেশিকা: কারা রক্তদান করতে পারবেন না?
আপনার মূল্যবান রক্ত যেন রোগীর জন্য সম্পূর্ণ নিরাপদ হয়, তার জন্য দয়া করে নিচের ১৪টি জরুরি নির্দেশাবলী অনুসরণ করুন।
| ক্রমিক | যারা রক্ত দিবেন না | রক্তদানের সময়সীমা |
| ১ | কুকুরের কামড়ের ইনজেকশন কোর্স শেষ হয়েছে | ১ বছর রক্তদান থেকে বিরত থাকুন। |
| ২ | বড় অপারেশন হয়েছে (যেমন সার্জারি) | ১ বছর রক্তদান থেকে বিরত থাকুন। |
| ৩ | ছোট অপারেশন হয়েছে | ৬ মাস রক্তদান থেকে বিরত থাকুন। |
| ৪ | অন্য কোনো কারণে রক্ত গ্রহণ করেছেন | ১ বছর রক্তদান থেকে বিরত থাকুন। |
| ৫ | জন্ডিস, ম্যালেরিয়া বা টাইফয়েড রোগ হয়েছিল | সুস্থ হওয়ার পর আরও ৬ মাস বিরত থাকুন। |
| ৬ | দাঁত ফেলেছেন, নাক/কানে ছিদ্র করিয়েছেন বা ট্যাটু করিয়েছেন | ৬ মাস রক্তদান থেকে বিরত থাকুন। |
| ৭ | গত ৬ মাসের মধ্যে গর্ভপাত হয়েছে, বা বর্তমানে সন্তান-সম্ভবা | এই সময়ে রক্তদান করবেন না। |
| ৮ | সন্তান এখনও মাতৃদুগ্ধ পান করে | এই সময়ে রক্তদান করবেন না। |
| ৯ | বর্তমানে ঋতুচক্রের মধ্যে আছেন (নির্দিষ্ট ৫/৬ দিন) | এই সময়ে রক্তদান করবেন না। |
| ১০ | কোনো চর্মরোগ বা যৌনরোগ আছে | সম্পূর্ণ সুস্থ হওয়ার পরও ৬ মাস বিরত থাকুন। |
| ১১ | বর্তমানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন | কোর্স শেষ না হওয়া পর্যন্ত রক্তদান করবেন না। |
| ১২ | গত বারো ঘণ্টার মধ্যে সুরাপান করেছেন | এই সময়ে রক্তদান করবেন না। |
| ১৩ | ঝুঁকিপূর্ণ আচরণ: নিয়মিত সুরাপানে বা নেশা সেবনে অভ্যস্ত; একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সংসর্গে অভ্যস্ত (পতিতা পল্লীর লোকজন, জেলের কয়েদী, দূরগামী ট্রাকের ড্রাইভার)। | এদের কাছ থেকে রক্ত সংগ্রহ অনুচিত। |
| ১৪ | মানসিক ভাবে অবসাদগ্রস্ত বা মানসিক রোগী | রক্ত গ্রহণ করা উচিৎ নয়। |
| ১৫ | শেষবার রক্তদান করার তারিখ** | ৯০ দিনের মধ্যে আর রক্তদান করা অনুচিত। |
| অতিরিক্ত সতর্কতা | HIV-AIDS, Jaundice (Hepatitis -B, C) এবং Schizophrenia (পাগল) রোগীরা রক্ত দিতে পারবেন না। |
স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের আহ্বান
আমাদের সংগঠনের আদর্শই হলো—গ্রামের দরিদ্র যুব ও বেকারদের আত্মকর্মী সৃষ্টি সহ যেকোনো সামাজিক কর্মকান্ডে কাজ করা
মনে রাখবেন: রক্তের কোনো বিকল্প নাই। রক্তের জন্য শুধুই রক্তের প্রয়োজন। রক্ত দিয়ে অন্যকে সাহায্য করে মনের নির্মল আনন্দ অনুভব করুন।
গুরুত্বপূর্ণ পরামর্শ: উপরোক্ত নির্দেশিকার বাইরেও আপনার কোনো প্রশ্ন বা সংশয় থাকলে, প্রতিটি রক্তদানের সময় একজন অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকেন। আপনার প্রশ্নটি সরাসরি সেই চিকিৎসকের কাছে জিজ্ঞেস করে নেওয়া উচিৎ।
শ্রদ্ধা ও ভালোবাসায়,
আবাবিল ইসলামি যুব সংঘ
যোগাযোগ করুন (Contact Us)
যে কোনো মানবিকতার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 ফোন: ০১৭৫৪১৯৩১১০
📧 ইমেইল: ababilislamijubosongho@gmail.com
ঠিকানা: লিয়াকতগঞ্জ বাংলাবাজার, লক্ষীপুর, দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
Ababil Islami Jubo Songho Facebook Page:((https://www.facebook.com/ABABILISLAMIJUBOSONGHO))
